ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কর্নেল (অব) ফারুক খানের বোয়ালমারী পৌরসভায় মতবিনিময়

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। এক এগারোর সময় কেন্দ্রীয় নেতাকর্মীরা বেঈমানি করলেও তৃণমূলের নেতাকর্মীরা ঠিক ছিলো বলেই বাংলাদেশে গনতন্ত্র আছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় তৃণমুল থেকে একজনের নাম কেন্দ্রে গেলে তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আবার একাধিক নাম গেলে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে প্রার্থীতা চূড়ান্ত করি। অনেক সময আবার যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী সবার নামই কেন্দ্রে পাঠানো হয়- এটা ঠিক নয়। গনতান্ত্রিক উপায়ে সংক্ষিপ্ত নামের তালিকা কেন্দ্রে পাঠানো উচিত।

বর্তমান সরকারের আমলে সড়ক বিদ্যুৎ এবং অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নসহ এই অঞ্চলের রাস্তা ঘাটের যে উন্নয়ন হয়েছে, তাতে ঢাকা থেকে এই অঞ্চলের মানুষ বেশি সুযোগসহ স্বাচ্ছন্দে বসবাস করছে। দৌলতদিয়া-পাটুড়িয়ায় টানেল নির্মাণ করা হবে এবং টানেলের দুই পাশে আধুনিক শহর গড়ে তোলা হবে। এতে এই অঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মতবিনিময়কালে এসব বলেন। দলীয় এক কর্মসূচীতে রাজবাড়ী যাওয়ার পথে শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বোয়ালমারী পৌরসভায় তিনি এই যাত্রা বিরতি করেন।

বোয়ালমারী পৌরসভায় পৌরসভার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, শেখ রাসেল স্মৃতি সংসদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি এই মতবিনিময় করেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. জালাল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, প্যানেল মেয়র মো. মমিন খান, কাউন্সিলর মো. রাজিবুর রহমান বিপ্লব, কাউন্সিলর আব্দুস সামাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর পদত্যাগ

error: Content is protected !!

কর্নেল (অব) ফারুক খানের বোয়ালমারী পৌরসভায় মতবিনিময়

আপডেট টাইম : ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :