ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বৃদ্ধের

-ছবি প্রতীকী।

ফরিদপুরের নগরকান্দা থেকে ওয়াজ মাহফিল শুনে বোয়ালমারীস্থ নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ষাটোর্ধ দুই বৃদ্ধ।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের শোলকুঠির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারাত্মক আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শুকুর শেখের (৬০) মৃত্যু ঘটে। অপর মারাত্মক আহত মো. আবজাল মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। নিহত মো. শুকুর শেখ উপজেলার ময়না ইউনিয়নের কুঠিবর্নি গ্রামের আইজ উদ্দিনের ছেলে। অপর নিহত আবজাল মোল্যাও একই ইউনিয়নের গোলারপাড় গ্রামের তসির উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সাবু মোল্যা বলেন, মাহেন্দ্র উলটে শুকুর শেখ ও আবজাল মোল্যা নামে দুই জনের মৃত্যু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বৃদ্ধের

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধিঃ :