ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এসিল্যান্ডের প্রচেষ্টায় জনবান্ধবে পরিণত ভাঙ্গা উপজেলা ভূমি অফিস

সহকারি কমিশনার (ভূমি) জনাব মাহামুদুল হাসানের একান্ত প্রচেষ্টায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ভূমি অফিস সব ধরণের জনদূর্ভোগ রোধ করে বর্তমানে জনবান্ধব অফিসে পরিণত হয়েছে।

এতে অফিসের অতীতের চেয়ে সব ধরণের ভূমি সেবার মান বৃদ্ধি পেয়েছে। অফিসে এখন আগের মত অপ্রয়োজনীয় জনগণের ভিড় বা দালাল দেখা যায় না। নেই কোন বস্তাবন্দী ফাইল। নেই কোন অনিয়ম ও দুর্নীতি।

সরোজমিনে গিয়ে জানা গেছে, অফিসে স্বচ্ছতা ফিরিয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পুরাতন পেন্ডিং কাজ শেষ করে এ স্বচ্ছতা ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার কথা শোনা গেছে। গত ছয় মাসে অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের কর্মতৎপরতা ও সৃজনশীলতার বিষয়টি ফুটে উঠেছে ।

প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন সেবা প্রত্যাশিরা খুব সহজেই পেয়ে যাচ্ছে। যেখানে একটা নামজারী করতে আগে হাজার-হাজার টাকা লাগত এখন সেখানে নির্ধারিত সরকারি ফি দিয়েই নামজারি হয় ভাঙ্গা ভূমি অফিসে।

অপরদিকে ই-নামজারী সিস্টেমের মাধ্যমে জনগণ ঘরে বসেই নামজারির আবেদন করতে পারছেন। যা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও অনুমোদিত মিউটেশন খতিয়ানগুলো ইউনিয়ন ভূমি অফিসের মৌজা অনুযায়ী সুবিন্যাস্তভাবে সাজিয়ে তা সুচিপত্র তৈরি শেষে ভলিউম আকারে বাঁধাই করা হয়েছে। তাছাড়াও কম্পিউটারে স্ক্যান করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হচ্ছে। এতে যেকোন নাগরিক জমির খতিয়ান যাচাই-বাছাই করতে পারবেন কিংবা জমি ক্রয়ের পূর্বে স্বত্ব যাচাই করতে চাইলে খতিয়ান বা নামজারি কেস নম্বর দিয়ে সহজেই যাচাই করতে পারবেন। এছাড়া আবেদনের সময় সংযুক্ত কোর্ট ফি জালিয়াতি রোধে সহকারী সহকারী কমিশনার (ভূমি) এর কর্মতৎপরতা উল্লেখযোগ্য।

এছাড়াও অফিসের সামনেই টাঙানো হয়েছে সিটিজেন চার্টার। এর মাধ্যমে ভূমি অফিসের যেকোন নিয়ম-কানুন, খাজনা-খারিজ, পর্চা, রেকর্ড সংশোধন, জমি সম্পর্কিত যাবতীয় তথ্য দেয়া আছে। ফলে সেবা গ্রহিতাদের ভোগান্তি লাঘব হয়েছে। সেবাগ্রহিতাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।বসার জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গোল ঘর।

অফিসের সামগ্রিক নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে। বিভিন্ন আবেদনের তথ্য উপাত্ত যাচাই বাছাই করতে অফিসে একটি ফ্রন্টডেস্ক স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, যোগদানের পর থেকে গত ছয় মাসে ভূমি ব্যবস্থাপনায় উন্নয়ন সংক্রান্ত গ্রহিত কার্যক্রম সম্পন্ন করেছি। ফলে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কাজ শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, সরকার হচ্ছে জনগণের সেবক এবং আমরা সরকারের অংশ হিসাবে জনগণের ভূমি সেবা দেয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করবো ইনশাল্লাহ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

error: Content is protected !!

এসিল্যান্ডের প্রচেষ্টায় জনবান্ধবে পরিণত ভাঙ্গা উপজেলা ভূমি অফিস

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :