ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এমপি মিলনকে মোহনপুর উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ফিরোজ আলমঃ

অতীতের নির্বাচনগুলোতে নজিরবিহীন দুর্নীতি, রাষ্ট্রীয় কোষাগার শূন্য করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেছেন এমপি মিলন। একইসঙ্গে তিনি তারেক রহমানের কাঙ্ক্ষিত ‘আগামীর নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে সাময়িক কষ্ট সহ্য করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেল সময়ে মোহনপুর উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

বিগত দিনের নির্বাচন ও অর্থনৈতিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন এমপি মিলন অভিযোগ করেন, অতীতে সুপরিকল্পিত পলিসি বা নীতির মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় দুর্নীতি করা হয়েছে, যার সাক্ষী খোদ দেশবাসী। দেশের কোষাগার শূন্য হয়ে পড়েছিল দাবি করে তিনি বলেন, “টাকা ছাপানোর কাগজ না থাকায় চীন থেকে কাগজ এনে তা ছাপিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনে নিয়জিত সংশ্লিষ্ট পকেটে টাকা বিলি করা হয়েছে।”

বর্তমান প্রেক্ষাপটে পুলিশের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন পুলিশের টহল গাড়িগুলোর বেহাল দশা এবং সেগুলোতে পর্যাপ্ত জ্বালানি (পেট্রোল) সরবরাহ দেওয়া হয়না। মানুষের কাছে পুলিশের আগের মতো প্রভাব নেই। সাধারণ মানুষ এখন আর আগের মতো পুলিশের নির্দেশ মানছে না, তাই তাদের নতুন করে সুরক্ষা বা প্রটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সব সংকট ও সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “এখন আমাদের সন্তানেরা দায়িত্ব নিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।” দেশ পুনর্গঠনে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের সবাইকে কিছুদিন কষ্ট করতে হবে। কষ্ট করে হলেও একটি চমৎকার টিমওয়ার্কের মাধ্যমে তারেক রহমানের স্বপ্নের আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রসর হতে হবে।”

এ সময় বক্তব্যে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং পানি সম্পদ খাতের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে সংবর্ধনা- ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন মোহনপুর উপজেলা প্রশাসন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আখতার হোসেন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মোহনপুর উপজেলার উত্তরোত্তর উন্নয়ন, ফসলের বরকত, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানের, পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব সম্পন্ন

error: Content is protected !!

এমপি মিলনকে মোহনপুর উপজেলা প্রশাসনের সংবর্ধনা

আপডেট টাইম : ২১ ঘন্টা আগে
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :