ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এডিবির সঙ্গে ২৩ কোটি ডলারের ঋণ চুক্তি

-এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতীকী ছবি।

বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প বাস্তবায়নে ২৩ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে একটি চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ঋণ চুক্তি সই করেন। এ ছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. নুরুল ইসলাম সরকার এবং এডিমন গিন্টিং সংশ্লিষ্ট প্রকল্প চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রকল্পটির মাধ্যমে, ২০২২ সালের বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন এবং পুনর্গঠন করা হবে। বন্যা-পরবর্তী গ্রামীণ পরিবহন এবং সংযোগ অবকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ অবকাঠামো, কৃষি স্থানান্তর, পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধাগুলো উন্নয়ন করা হবে। চলতি এপ্রিলে শুরু হয়ে ২০২৬ সালের মার্চে শেষ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সহায়তা হিসেবে এই ঋণ দেবে এডিবি। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ২৮ হাজার ৭৪ মিলিয়ন ডলার ঋণ এবং ৫৪১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের

error: Content is protected !!

এডিবির সঙ্গে ২৩ কোটি ডলারের ঋণ চুক্তি

আপডেট টাইম : ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :