ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এক পশলা বৃষ্টি হলেই দৌলতপুর সড়কে জমে পানি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ক্ষুদ্র শিল্পনগরী আল্লারদর্গা বাজারের প্রধান সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ভেঙ্গে জরাজীর্ণ ও খানাখন্দকে পরিণত হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কুষ্টিয়ায় যোগাযোগের প্রধান ও জনবহুল সড়ক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। বিশেষ করে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে প্রায় ১ কি. মি. সড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। ভেঙে বড় বড় গর্তে পরিণত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বিভিন্ন পরিবহন ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে।

আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন জানান, জনবহুল এই সড়কটির দুইপাশে দখল ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আল্লারদর্গা বাজারে প্রায় ১ কি. মি. এলাকা সড়ক ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি অবস্থার সৃষ্টি হয়।

কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান জানান, আল্লারদর্গা বাজারের সড়কের ভেঙে যাওয়া অংশটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৌলতপুরের জনবহুল ও কুষ্টিয়া জেলায় যোগাযোগের অন্যতম প্রধান সড়কটি শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমানোর দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এক পশলা বৃষ্টি হলেই দৌলতপুর সড়কে জমে পানি

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :