ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশায় স্বাধীতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, ৩১বার তোপধ্বনী, সরকারী-আধাসরকারী অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালী, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পরিচালনা অনুষ্ঠানে অংশগ্রহণ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে মন্দিরে বিশেষ প্রার্থনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
জানা যায়, সকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু ও পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি সকলকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

error: Content is protected !!

উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশায় স্বাধীতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :