আপডেট টাইম :
১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
২৩৫
বার পঠিত
উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বানা ইউনিয়নে বানা মৌলভী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও নতুন চতুর্থ তলা ভবন,এইচবিবি প্রকল্পের ১০০০ মিটার রাস্তা ও পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজার সংলগ্ন সেতুর কাজ উদ্ধোধন করেছেন। ডিজিটাল ল্যাব ও ভবন উদ্বোধন উপলক্ষে বানা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদের সহধর্মিনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রণব পান্ডে, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ, প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ। আরওপড়ুনঃ বিশ বছর পর স্কুলের যায়গা দখল মুক্ত করল প্রশাসন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার বানা ইউনিয়নে বানা মৌলভী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও নতুন চতুর্থ তলা ভবন,এইচবিবি প্রকল্পের ১০০০ মিটার রাস্তা ও পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজার সংলগ্ন সেতুর কাজ উদ্ধোধন করেছেন।
ডিজিটাল ল্যাব ও ভবন উদ্বোধন উপলক্ষে বানা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংসদের সহধর্মিনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রণব পান্ডে, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ, প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।