ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’ সচিত্র ভিডি প্রদর্শন

মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে রবিবার ১২ নভেম্বর বিকাল ৪.৩০ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রামাণ্য ভিডিও চিত্র দেখানো হয়।
এসময় ভিডিও চিত্র প্রদর্শনী উপভোগ করেন, মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, সদর উপজেলা প্রশিক্ষিকা (টিআই) ষষ্ঠী রাণী মজুমদার, আনসার ব্যাটালিয়ন এপিসি আবু তালেব, নায়েক আব্দুস সালাম, আনসার ভিডিপি দলনেতা-দলনেত্রী, আনসার কোম্পানি কমান্ডার ও ভিডিপি বাহিনীর সদস্য বৃন্দগণ।
প্রামাণ্য ভিডিও চিত্রে দেখানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র, পদ্মা সেতু, নদীর তলদেশে কর্ণফুলীতে বঙ্গবন্ধু ট্যানেল, কক্সবাজার মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার আধুনিক আইকনিক ঝিনুক রেল স্টেশন, ভাঙ্গা আধুনিক রোডের চিত্র, ঢাকা থেকে মাওয়া আধুনিক ৩৫ কিলোমিটার ফোরলেন জাতীয় রোড, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, ঢাকার মহাখালী সহ বিভিন্ন ফ্লাইওভার রোড, উন্নত মানের শিল্প কলকারখানা, বিমানবন্দর, শিক্ষণীয়মূলক নাটিকা, বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিভিন্ন শিল্পীদের গান, আগামী ২০৩০ সালের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, যাতায়াত সহজ করার জন্য নতুন রেললাইন, নতুন ব্রীজ, বিধবা ভাতা নাটক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার নাটক, কৃষি চাষাবাদে উন্নয়ন মূলক কাজ, সহ ইত্যাদি বিভিন্ন রকম মেগা শিল্প ও উন্নয়ন মূলক কাজ।
আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৯৭১, ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের ভিডিও চিত্র দেখানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

‘উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’ সচিত্র ভিডি প্রদর্শন

আপডেট টাইম : ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :