ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঈদকে সামনে রেখে হাতিয়ার গুরুত্বপূর্ণ ঘাটে কোস্টগার্ডের নিরাপত্তার জোরদার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ও তমরুদ্দি লঞ্চ ঘাটে নিরাপত্তা টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি হাতিয়া স্টেশন।

শনিবার  (১৫ জুন) সকালে হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে আইনশৃঙ্খলা রক্ষা ও ঈদযাত্রা নির্ভিঘ্ন করতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য মাইকিং করা হয়।

হাতিয়া কোষ্টগার্ড জানায়, সারাদেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোষ্টগার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষ্যে এই সংখ্যা কয়েকগুন বেড়ে যায়। এতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করছে।

হাতিয়াতে নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ আসা যাওয়া করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্রগ্রামের উদ্দেশ্যে অনেক যাত্রীবাহি ট্রলার চলাচল করে। এই দুটি রুটে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার যাত্রী চলাচল করে। এই দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান জানান, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাংখিত ঘটনা ঘটতে পারে । এ ধরনের ঘটনা নিয়ন্ত্রন করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

কোস্টগার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বুকার জিতল বৈজ্ঞানিক কল্পকাহিনি, ইতিহাস গড়লেন ৮১ বছরের হ্যারিসন

error: Content is protected !!

ঈদকে সামনে রেখে হাতিয়ার গুরুত্বপূর্ণ ঘাটে কোস্টগার্ডের নিরাপত্তার জোরদার

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :