মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিমঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর সুগার মিলস লিমিটেডের নিজস্ব খামারে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।এ কার্যক্রমের মধ্য দিয়ে ফরিদপুর সুগার মিলের নিজস্ব খামারে নতুন মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হলো।“নতুন মৌসুমে আখ রোপণ কার্যক্রম শুরুর মাধ্যমে মিলের নিজস্ব খামারে আখ উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে ভবিষ্যতে চিনিকলের কাঁচামালের জোগান নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।”
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর সুগার মিলস লিমিটেডের নিজস্ব খামারে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
এ কার্যক্রমের মধ্য দিয়ে ফরিদপুর সুগার মিলের নিজস্ব খামারে নতুন মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হলো।
“নতুন মৌসুমে আখ রোপণ কার্যক্রম শুরুর মাধ্যমে মিলের নিজস্ব খামারে আখ উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর ফলে ভবিষ্যতে চিনিকলের কাঁচামালের জোগান নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।”