ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবিতে সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক নাসির মিয়া ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের নিয়োগ দেন।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ হোসেনের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় পরবর্তী আদেশ না দেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. শরিফুল ইসলামের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় তার স্থলে একই বিভাগের নাসির মিয়াকে এবং সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শাহাবুব আলমের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় তার স্থলে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবিরকে আগামী ১ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এছাড়াও অফিস আদেশে বিদায়ী সহকারী প্রক্টরদের একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, বর্তমানে ইবির প্রক্টরের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন

error: Content is protected !!

ইবিতে সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :