ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইঞ্জিনিয়ার ৬৮ পিস ইয়াবাসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার

বেসরকারি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে বানিয়েছেন তিন কক্ষবিশিষ্ট দোতলা বাড়ি। পরিবার-পরিজন নিয়ে চলছিলও বেশ। তবে চাকরি থেকে মাদক কারবার লাভজনক মনে করে প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে দেন। অবশেষে ৬৮ পিস ইয়াবাসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

গ্রেফতার যুবকের নাম কামরুজ্জামান কাজল (২৭)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মো. হাসান আলীর ছেলে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় তার বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্তত ৩৪ জন সদস্যের একটি দল। অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, কামরুজ্জামান কাজল একটি প্রতিষ্ঠানে বেসরকারি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তবে লোভে পড়ে প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে শুরু করেন মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে তার বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে কুমারখালী থানায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

বেলাল হোসেনের ভাষ্য, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের ৩৪ জন কর্মকর্তা ও সদস্যের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। চাকরি ছেড়ে মাদক কারবারে আসার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল স্বীকার করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কামরুজ্জামান কাজলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

ইঞ্জিনিয়ার ৬৮ পিস ইয়াবাসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :