ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন আলিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি  আজ  রবিবার রাতে আলিপুর উদয়ন সংঘ  মাঠে অনুষ্ঠিত আলিপুরবাসীর আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সদস্য আনোয়ারা নুরুন্নবীকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি আলিপুরের বিগত দিনের ইতিহাস উল্লেখ করে  বলেন প্রত্যেকটা লড়াই সংগ্রাম আন্দোলনে আলিপুর বিগত দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলিপুর থেকে নৌকার মনোনীত প্রার্থী কোনদিন হারেনি। আমরা স্বাধীনতার স্বপক্ষের লোক। আলিপুরের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আপনারা একতাবদ্ধ থাকলে সমাজের উন্নতি হবে দেশের উন্নতি হবে। ছোটরা বড়দের সম্মান করবে অনুরূপ বড়রাও ছোটদের স্নেহ করবে এভাবেই ভালো পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন এই এলাকায় কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না।
যারা মাদক ব্যবসা করেন তাদেরকে এই লাইন থেকে সরে আসতে হবে । হইলে তাদের পরিণতি এমন ভয়াবহ হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন রক্ষা পাবেন না।
 অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে এবং জেলা যুবলীগে আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ভাষণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন তাকে এলাকায় যে সম্মাননা দেয়া হচ্ছে এজন্য তিনি কৃতজ্ঞ।   তিনি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে একসাথে কাজ করা আহ্বান জানান।
এছাড়া মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান । তিনি  আলিপুরের উন্নয়নে সবাই একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ শাজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝরনা হাসান, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।
এই সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
এদিকে অনুষ্ঠানে  সংবর্ধিত মিসেস আনোয়ারা নুরুন্নবী ঢাকায় জরুরী কাজে অবস্থানের কারণে তার পুত্র মোঃ ইমতিয়াজ আসিফ তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আলিপুরের প্রয়াত ব্যক্তিদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপিতে পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি, বিলুপ্ত ৭ পদ

error: Content is protected !!

আলিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
মানিক কুমার মজুমদার, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :