ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

হুমায়ন আহমেদ:

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষকের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর ও বিচারহীনতার অবসানের দাবি জানানো হয়।

সারাদেশে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা হাইরোডে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় সমাজে ধর্ষকদের দুঃসাহস বেড়ে যাচ্ছে। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে।

বক্তারা অবিলম্বে জড়িত ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। পাশাপাশি আলমডাঙ্গায় সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনারও দ্রুত বিচার দাবি করা হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার হলে আজ আর নতুন করে কোনো রামিসাকে জীবন দিতে হতো না। বিচারহীনতার সংস্কৃতিই অপরাধীদের বেপরোয়া করে তুলেছে। এ ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা আলহাজ ডা. লিয়াকত আলী, উপদেষ্টা হাফিজুর রহমান, শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, নির্বাহী সভাপতি শরাফত রাসেল, সহ-সভাপতি মানোয়ার হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাহফুজ, সহ-প্রচার সম্পাদক গোলাম রাব্বি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, দপ্তর সম্পাদক জাহিদ, সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ মানবাধিকার কর্মী চঞ্চল, শামীম রেজা, সুলতানুল আরেফিন, পপি, শুরভী শরিফা ও আবু জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও সমাজসেবক হাসিবুল হক লিপু এবং কবি কহন কুদ্দুস।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবতার শত্রু এসব অপরাধীর দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে সমাজ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

error: Content is protected !!

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :