ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্তর গণসংযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্ত এলাকাবাসীদের সাথে নিয়ে বুধবার দিনভর উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজার, ধলাইয়েরচর মোড়, বেজিডাঙ্গা বাজার, আলফাডাঙ্গা সরকারি কলেজ মোড় ও সদরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে উপজেলা নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।

শেখ তাহিদুর রহমান মুক্ত বলেন, আলফাডাঙ্গা উপজেলার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আমি এই এলাকার সন্তান, সুখে দুঃখে আমাকে যখন স্মরণ করেছেন আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আমার কোন চাওয়া পাওয়া নেই।

আমি পরিবারিক ভাবেই মানুষের সেবা করা শিখে নিয়েছি আমার মা-বাবার  ও ভাই- বোনের কাছ থেকে। আমার পিতা মরহুম শেখ খবীর হোসেন ও আমার মাতা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার অন্য অন্য ভাইয়েরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় আমার ভাইদের আওয়ামী লীগের বিভিন্ন পদপদবী রয়েছে।
ইতিপূর্বে আমি সব সময় এলাকাবাসীর আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। গত উপজেলা নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, দল উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মনোনয়ন দিয়েছিল আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে তার পাশে থেকে কাজ করেছি। শুধু উপজেলা নির্বাচনে নয় গত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এলাকায় থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি করে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।
এলাকার মানুষের কাছে কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের সেবা করতে চাই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম

error: Content is protected !!

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্তর গণসংযোগ

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :