ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় কলেজছাত্রকে কুপিয়ে জখম

-আলফাডাঙ্গায় আহত কলেজছাত্র মো. সাগর মোল্যা।

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে মো. সাগর মোল্যা (২২) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১২ জুলাই,২০২২) সন্ধ্যা পোনে ৭ টার দিকে উপজেলার পাকুড়িয়া গোরস্থান সংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরশাদ শেখসহ ১৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন কলেজছাত্রের চাচা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন।

সাগর ঢাকা আই এস টি টি কলেজের ডিপ্লমা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার পাকুড়িয়া গ্রামের সুজন মোল্যার ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাগর স্থানীয় হেলেঞ্চা বাজার থেকে ভ্যান যোগে বাড়িতে ফিরছিল। পথে পাকুড়িয়া গোরস্থানের সামনে পৌঁছালে অভিযুক্তরা ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে সাগরকে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে অভিমান করে ৭০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা 

অভিযোগ অস্বীকার করে এরশাদ শেখ জানান, ঘটনার দিন বিকেলে ওই গ্রুপের মিটু মেম্বার ও তার লোকজন মিলে অযাথা আমাকে পিটিয়েছে। এসময় আমাকে ঠেকাতে আসলে আমার স্ত্রীসহ চারজন আহত হয়। আর ওই সাগর মোল্যার মৃগী রোগ রয়েছে, সে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। নিজেদের অপরাধ ঢাকতে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় কলেজছাত্রকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :