ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন। উপজেলা সমাজসেবা অফিসার মো. মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এ সময় বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুর অর রশিদ, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ান আহমেদ, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, আস্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. মুজাহিদ মৃধা ও কলমিলতা সমবায় সমিতির সভাপতি মনিরুল ইসলাম।

আলোচনা শেষে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রেজওয়ান আহমেদ, আস্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. মুজাহিদ মৃধা ও এবি নাবিক সঞ্চয় ঋণদান সমবায় সমিতির প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় সমবায় অফিসার মো. মাজহারুল হক বলেন, “আলফাডাঙ্গা দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির মাঝে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং আদায় হয়েছে প্রায় এক কোটি তিন লাখ টাকা। মোট ঋণ আদায় হয়েছে ৬০ ভাগ। আমাদের উপজেলায় ছোট-বড় ১২০টি সমবায় সমিতি রয়েছে। আমি এখানে যোগদান করার পর থেকে সরকারি নিয়ম মেনে কাজ করে যাচ্ছি এবং যতদিন এখানে থাকবো, সমবায়ীদের জন্য কাজ করে যাব।”

বিভিন্ন বক্তারা বলেন, “সমবায় অফিসার মো. মাজহারুল হকের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তার নিয়োগের পর থেকে উপজেলায় সমবায়ীদের মাঝে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। আগামীতে সমবায় সমিতির মাধ্যমে হাজারো ব্যবসায়ী ও বেকার যুবকদের ভাগ্য বদলাতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় সমবায় দিবস পালিত

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :