ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সততা শেখাতে সততা স্টোর উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা শেখাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃক আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ।
সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন:

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি ডা. প্রফুল্ল কুমার বালা,

সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু,

আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন,

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন,

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা।”

বিদ্যালয়ের স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না।

যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সততা শেখাতে সততা স্টোর উদ্বোধন

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :