ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় মোটরসাইকেল চোর আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হোন মোটরসাইকেল চোর সোহেল।

শনিবার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের মেইনগেটের অপজিটে আবু হাসান মিয়ার বাড়ির সামনে থেকে পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ সময় ফলিয়া গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে থেকে জনতার হাতে আটক হয় মোটরসাইকেল চোর। পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল সহ চোরকে উদ্ধার করে।

মোটরসাইকেল চোর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মৃত ময়নুদ্দীন মোল্যার ছোট ছেলে সোহেল মোল্যা।সম্প্রতি ধৃত সোহেলের বাড়ী থেকে ৪টি চোরাই মটরসাইকেক উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।

ধৃত মোটরসাইকেল চোর সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে আরও দু জনের সম্পৃক্ত রয়েছে বলে জানান। তারা হলেন বোয়ালমারী পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সভাপতি  ও পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ওরফে আব্দুল্লাহ ও মনিরুজ্জামান মনির।

এ দুই জনের মধ্যে রায়পুর গ্রামে বাসিন্দা মেহেদী হাসান আব্দুল্লাহ এর আগেও গত বছরের ১৫ জুন ফেনসিডিল সহ আটক হয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতির পদ হারান। এর পর আবার তিনি চলতি বছরের ১৯ মার্চ কামারগ্রাম একটি ভাড়া বাসায় একজনকে মটরসাইকেল সহ তিন দিন আটকে রাখলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে ১৫৪ ধারায় আদালতে চালান করেন।

এ নিয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোর একজনকে আটক করা হয়। পরে তার জবান বন্দি নিয়ে আরও দুইটা মোটরসাইকেল উদ্ধার করা হয়, এবং আরও ২জনকে আটক করা হয়েছে। তবে একজন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাকি দু জনকে জিজ্ঞাসা বাদের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল

error: Content is protected !!

আলফাডাঙ্গায় মোটরসাইকেল চোর আটক

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :