ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর এক শ্রমিককে জীবিত উদ্ধার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পাকা ভবনের কাজ করার সময় মাটি চাপা পড়ে রুবেল শেখ (২৩) নামের এক শ্রমিক। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় ৩০ মিনিট পর তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রুবেল শেখ আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর গ্রামের মোশারফ হোসেনের পাকা ভবনের জন্য হাউজ খননের কাজ করছিলেন ৭ জন শ্রমিক। এ সময় পাড়ের মাটি ভেঙে পড়ে রুবেল শেখ মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন। ৩০ মিনিটের প্রচেষ্টায় তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

ভবনের মালিক মোশারফ হোসেন জানান, তার চার তলা ভবনের খননের কাজ চলছিল। সকালে মাটি কাটার সময় পাড়ের মাটি ভেঙে রুবেল মাটির নিচে চাপা পড়েন। এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

শ্রীরামপুরের বাসিন্দা লিটন মৃধা জানান, মাটি চাপা পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের সহায়তা করেন। ৩০ মিনিট পর রুবেল শেখকে জীবিত উদ্ধার করা হয়।

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবিদ হোসেন জানান, রুবেল শেখ বর্তমানে ভালো আছেন। তার হাতের কিছু অংশ কেটে গেছে, তবে তিনি সুস্থ আছেন।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসলাম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত তারা উদ্ধার কাজে অংশ নেন এবং রুবেল শেখকে নিরাপদে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর এক শ্রমিককে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :