ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামে ‘বসুধা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন)’ কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিরগ্রাম ফুটবল খেলার মাঠে এ ক্যাম্পেইন শুরু হয়। স্থানীয় ডায়াবেটিস ও চক্ষু রোগীরা ক্যাম্পেইন থেকে কমমূল্যে ওষুধ, ব্যবস্থাপত্র এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। এছাড়া আগ্রহীদের ফ্রি ব্লাড গ্রুপও নির্ণয় করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা কাজী সাজেদুল হক লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান, ডা. শিবু দেব সায়মান, বিশিষ্ট সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালা খ্যাত রক্তযোদ্ধা সুমন রাফি, মো. আরমান উজ্জামান রাজু, রুবেল মোল্যা, মো. লিটন মাস্টার, মো. শাহীন মোল্যা ও কাজী কাকুল।

মো. ইনামুল হক মাস্টারের সভাপতিত্বে এবং মো. আব্দুল্লাহ মোল্যার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, মো. শাকিল মৃধা, মো. মনির হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে আগত শিরগ্রাম নিবাসী চক্ষু রোগী সখিরন নেছা (৪৫) বলেন, চোখ দেখাতে এসেছিলাম। চোখ দেখিয়েছি। কোন টাকা লাগে নাই।

ক্যাম্পেইনে আগত অপর সুবিধাভোগী শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শিল্পী সাহা বলেন, এখান থেকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করালাম। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চক্ষু পরীক্ষা করাতে এসেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :