ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে জব্দকৃত ২০০০ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়।

বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদী থেকে ২০০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল পরদিন সকালে উপজেলার চত্ত্বরে পুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, ওসি হারুন অর রশিদ ও সমাজসেবা অফিসার ওহিদুজ্জামান প্রমুখ।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুম চলাকালিন সময় বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ২০০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :