আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামী কর্মীদের নিয়ে মতবিনিময়
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা যুব বিভাগের আয়োজনে কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আলফাডাঙ্গা ডাকবাংলোর দক্ষিণ পাশে উপজেলা জামায়াতে ইসলামী অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম ফরিদপুর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন ও পৌর শাখার আমির প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এস.এম হাফিজুর রহমান ও পৌর শাখার সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ।
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা যুব বিভাগের আয়োজনে কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আলফাডাঙ্গা ডাকবাংলোর দক্ষিণ পাশে উপজেলা জামায়াতে ইসলামী অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম ফরিদপুর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন ও পৌর শাখার আমির প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এস.এম হাফিজুর রহমান ও পৌর শাখার সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ।