ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমবাগান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আরও বেশি করে বিদেশে আম রপ্তানি করতে চাই। আমের ব্র্যান্ডিং প্রয়োজন। আর আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।

তিনি আরও বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে। সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রচার বাড়লে আম উৎপাদন বাড়বে।

তিনি আরও বলেন, এজন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমরা আমবাগান পরিদর্শনের আয়োজন করেছি। তারা নিজে চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে। চাঙ্গা হবে আমাদের অর্থনীতি।

এর আগে সকালে নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা আমবাগান পরিদর্শন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়

error: Content is protected !!

আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :