ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমি আপনাদের সেবা করতে এসেছিঃ -বাবুল

মাহমুদুর রহমান তুরানঃ

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমাদের শহীদ জিয়া যেখান দিয়ে যেতেন সেখানেই সোনা ফলাতেন। তার থেকেই আমাদের শিক্ষা নেওয়া। আমরা সেই নেতার দল করি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ফরিদপুর-৪ আসনে আমি সোনা ফলাব।আমি আপনাদের সেবা করতে এসেছি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোকে বেছে নেননি। আপসকেও বেছে নেননি, বেছে নিয়েছিলেন মৃত্যুকে। যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় না, সেই আদর্শকে বুকে ধারণ করে কর্মীদের নিয়েই আমরা চলতে চাই।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রথম কর্মীদের সঙ্গে সমাবেশ করতে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন।আপনাদের ও সেলিম ভাইয়ের ব্যবহারে আমি খুশি।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনকে আমি বিএনপির দুর্গ বানাব। প্রয়োজনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাব। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি, পরাজয় শিখিনি। জনগণের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

আমি আপনাদের সেবা করতে এসেছিঃ -বাবুল

আপডেট টাইম : ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :