ইসমাইল হােসেন বাবু:
কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার মাকে অপমান ও লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘নারীদের মাঝে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মাঝে আমার সম্মানিত আম্মাকেও অপমানিত ও লাঞ্চিত করা হলো। তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়। এ ছাড়াও নারীদের দিকে আক্রমণের জন্য বারবার তেড়ে আসে। নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন। তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।’
আমির হামজা আরও বলেন, ‘নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনও মেনে নেবো না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
জামায়াতের এই প্রার্থী আরোও বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 

























