ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমার প্রতিদ্বন্দ্বী যে মার্কা নিয়ে নির্বাচন করুক এজেন্ট খুজে পাবেনাঃ -এমপি নিক্সন চৌধুরী

-ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমী মাঠে যোগদান অনুষ্ঠানের একাংশ।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ্ ফরিদপুর-৪ আসনে যে মার্কা নিয়ে নির্বাচন করুক না কেন এজেন্ট খুজে পাবেনা। তিনি বলেন, আমি এ আসনে এবার নৌকার মনোনয়ন চাইবো, মনোনয়ন না পেলে জনগণের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবো এবং বিজয়ী হব ইন্শাল্লাহ।

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে জনগণ আমাকে না দেখে, না চিনে ৩০হাজার ভোট বেশি দিয়ে এমপি নির্বাচিত করেছে। গত ৯বছরে আমি জনগণকে সাথে নিয়ে অত্র এলাকার উন্নয়ন ও জনগণকে মূল্যায়ন করেছি। আমার উন্নয়নের মূল্যায়ন করে জনগণই আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। তিনি কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য  করে বলেন, আপনি ও আপনার স্ত্রী এখানকার এমপি হয়েছেন। কয়টি সড়ক, সেতু ও কালবার্ড করেছেন জনগণ তা দেখতে চায়। ভোটের সময় বসন্তের কোকিল হয়ে ভোট চাইতে আসবেন। আপনি মহমারি করোনার সময় কোথায় ছিলেন। তা জনগণ জানতে চায়। তিনি বলেন, আগামীতে আমার পাশাপাশি শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার জন্য সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে আপনাদের উন্নয়ন ব্যাহত হবে।

তিনি গত শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমী মাঠে ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীর আশরাফ আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাতুব্বর, সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা রাজিয়া সুলতানা, সদরপুরের সাহেব বিশ্বাস, রণজিৎ দাস, কামরুল ত্লাুকদারের নেতৃত্বে প্রায়  শতাধিক আওয়ামী লীগ-যুবলীগের নেতা কর্মী ও বিএনপির কিছু সমর্থক এমপি নিক্সনের রাজনীতিতে বিশ্বাস রেখে তার পক্ষে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নুরুল্যাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুর এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম হাবিবুর রহমান, সদরপুর জেলা পরিষদ সদস্য একলাছ ফকির, ভাঙ্গা জেলা পরিষদ সদস্য আশিক ইকবাল স্বপন মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও তাদের হাজার হাজার সমর্থকরা উপস্থিত ছিলেন। জনসভা শুরু পূর্বে বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের এর নেতৃত্বে বাদ্যযন্ত্র সহ হাজার হাজার  আওয়ামী লীগ , যুবলীগ ও বিএনপির নেতাকর্মী এমপি নিক্সনের রাজনীতি, উন্নয়ন ও মূল্যায়নের উপর আস্থা রেখে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪

error: Content is protected !!

আমার প্রতিদ্বন্দ্বী যে মার্কা নিয়ে নির্বাচন করুক এজেন্ট খুজে পাবেনাঃ -এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :