ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আপিল করে মনোনয়ন ফিরে পেলেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী, টাঙ্গাইল জেলা আ.লীগে’র সহ-সভাপতি তারেক শামস খান হিমু আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন ইসি’তে করা আপিলের শুনানি শেষে আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি হয় এবং এতে তারেক শামস খান হিমু মনোনয়ন ফিরে পায়।
এবিষয়ে তারেক শামস খান হিমু বলেন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, কিন্তু আমার কাছে এটা খুবি কষ্টের বিষয় যে আমি টাঙ্গাইল জেলা আ.লীগ এর সহ-সভাপতি হয়েও আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। কারন জনতার দাবি আদায়ে ও (নাগরপুর-দেলদুয়ার) বাসীর চাওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সামান্য একটি বিষয়ে আমার মনোনয়নটি বাতিল হয়েছিল, আপিলে পূনরায় মনোনয়ন ফিরে পেয়েছি এজন্য আমি নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ জানাই, আশাকরি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য; টাঙ্গাইলে গত রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের স্বতন্ত্র প্রার্থী, তারেক শামস খান হিমু’র মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আপিল করে মনোনয়ন ফিরে পেলেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি :