ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আন্দোলন-সংগ্রাম করে বিএনপির মস্তিষ্ক নষ্ট হয়ে গেছেঃ -হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, আন্দোলন, সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরাটাই নষ্ট হয়ে গেছে। তার মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখার দরকার। এই সরকার জনগণের জন্য কিছু করে নাই এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধিপ্রতিবন্ধী।

তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে বলেছেন বাংলাদেশকে পিছিয়ে দিতে হবে। যারা দেশকে পিছনে নেয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগবে না।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হানিফ বলেন, কোন একটি রাজনৈতিক দলের অংশ নেয়া বা না নেয়ার উপরে নির্বাচনের কিছু আসে যায় না। একটা রাজনৈতিক দল অংশ নেবে না বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটা বলার কোন সুযোগ নাই। কারণ এই দেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা রাখে। সে কারণে এতগুলো নিবন্ধিত দলের মধ্যে যদি কোন একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর জাহান শারমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এসময় জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

আন্দোলন-সংগ্রাম করে বিএনপির মস্তিষ্ক নষ্ট হয়ে গেছেঃ -হানিফ

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :