ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল

মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

এক দুই মিনিট নয়, টানা আধাঘন্টা মাটির নিচে চাপা পড়ে থেকে যেন অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন নির্মাণ শ্রমিক রুবেল। টানা আধা ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টার পরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় রুবেলকে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদর শ্রীরামপুর গ্রামে।

জানা যায়, পৌরসভার ২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে রুবেল শেখ মঙ্গলবার ১৪ জানুয়ারী সকাল ৭টার সময় বাড়ীর পাশের মোশাররফ হোসেনের চারতলা ভবন নির্মাণের জন্য বেইজমেন্টের নিচে ১১ফিট গভীর একটি হাউজ খুড়তে গেলে কাজ করার একপর্যায়ে উপর থেকে মাটি ভেঙে চাপা পড়ে যায়। অন্য পাশে থাকা শ্রমিকরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে সকলে মিলে রুবেল কে উদ্ধার এর জন্য চেষ্টা করে। কোদাল দিয়ে মাটি তোলার সময় রুবেলের হাতের আঙ্গুল দেখতে পায়। তখন উদ্ধারকারীরা স্থান সনাক্ত করতে পারে এই খানে আছে, দীর্ঘ ৩০ মিনিট মাটি খুড়ার পর তাকে জীবিত উদ্ধার করার সময় রুবেল অজ্ঞান ছিল এবং হাতের আঙ্গুলে কোদালের কোপ লেগে আহত হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, মাহফুজার ও তার ছেলে কে আমার বিল্ডিংয়ের হাউজ খুড়ার কাজ চুক্তিতে দিয়েছি। কাজ শেষ পর্যায়ে আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে। আমি ফায়ার সার্ভিসে ফোন করি তারাও এসেছিল আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি সে এখন সুস্থ আছে।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবিদ হাসান জানান, সকালে ফায়ার সার্ভিসের লোকজন রুবেল নামে একজকে নিয়ে আসে, আমরা চিকিৎসা দিয়েছি সে এখন সুস্থ আছে, চিকিৎসা চলমান রয়েছে, সে এখন শংকা মুক্ত । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :