ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আদর্শবাদী রাজনীতি না আসলে এ জাতির মুক্তি নাই -এ এইচ এম হামিদুর রহমান আজাদ

মোঃ ইনামুল খন্দকারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, আদর্শবাদী রাজনীতি না আসলে এ জাতির মুক্তি নাই এবং কুরআন সুন্নাহ শাসন ব্যবস্থা না আসলে এ জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি আদর্শ রয়েছে, সেটা হলো কুরআন সুন্নাহ অনুযায়ী মহান আল্লাহ তায়ালা খেলাফতের জিম্মাদার হিসেবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, যেটা আমরা ইবাদত মনে করি, এটা আল্লাহর হুকুম।

শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় মধুখালী উপজেলার কপালপোড় মোল্যাবাড়ী জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি আধুনিক জনকল্যাণমূলক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলছে। একমাত্র জামায়াতই পারবে দুর্নীতিমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে তিনি সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমির মরহুম মাওলানা হাবিবুর রহমান এর গ্রামের বাড়ি লক্ষী নারায়ণপুর কবর জিয়ারত করেন ও মরহুমের পরিবারে খোঁজ-খবর নেন এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে জামায়াতে ইসলামীর রোকন শহীদ সানোয়ার এর নিজ বাড়ী উপজেলার ঘোষকান্দীতে মরহুমের কবর জিয়ারত করেন।

এরপর জামায়াতে ইসলামীর মনোনিত ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থীর গ্রামের বাড়ী উপজেলার কালপাহাপোড়া প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির সফর সঙ্গী ও মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য শামসুল ইসলাম আল-বরাটি, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন আহম্মেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস হোসেন মোল্লা, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ি জেলা আমীর ও রাজবাড়ি ১ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী জামায়াতে ইসলামের পৌর আমির মাওলানা নিয়ামুল হাসান, মধুখালী জামায়াতে ইসলামের পৌর আমির মাওলানা রেজাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে বিকাল ৩ টায় বোয়ালমারী উপজেলার ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

আদর্শবাদী রাজনীতি না আসলে এ জাতির মুক্তি নাই -এ এইচ এম হামিদুর রহমান আজাদ

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :