ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ খোকসা পাক হানাদার মুক্ত দিবস

আজ ৪ ডিসেম্বর। কুষ্টিয়ার খোকসা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা খোকসা থানা হানাদার মুক্ত করে স্বাধীন করে।

খুলনা বিভাগের মধ্যে খোকসা থানা প্রথম হানাদার মুক্ত হয়। খোকসা উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী একের পর এক হামলা চালিয়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশীয় শত্রুদের পরাজিত করে। পরবর্তীতে পাকিস্তানী হানাদার বাহিনী খোকসা থানায় এসে অবস্থান নেয়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৩ ডিসেম্বর রাত ১১টার দিকে মুজিব বাহিনী কমান্ডার আলাউদ্দিন খান, কে এম মোদ্দাসের আলী, আলহাজ্ব সদর উদ্দিন খান, নুরুল ইসলাম দুলাল, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু, রোকন উদ্দিন বাচ্চু, তরিকুল ইসলাম তরুর নেতৃত্বে ২৫ জন মুক্তিযোদ্ধা থানা দখলের জন্য চারদিক থেকে আক্রমণ করে। রাতভর গুলি বিনিময়ের পর সকালে ১০৫ জন পুলিশ ও রাজাকার সদস্য আত্মসমর্পণ করে। এসময় কিছু পাকিস্তানী হানাদার বাহিনীকে আটক করা হয়।

১৯৭১ সালে ৪ ডিসেম্বর খোকসা থানায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন খোকসা জানিপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।

দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে উপজেলা খোকসা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বাগাতিপাড়ায় খেজুরগাছ ঝোড়ার ব্যস্ততায় গাছিরা

error: Content is protected !!

আজ খোকসা পাক হানাদার মুক্ত দিবস

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :