ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগামী নির্বাচন নিয়ে আমরা নিশ্চিত নই -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বলেছেন, “আমরা এখনো নিশ্চিত নই আগামী নির্বাচন সম্পর্কে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কোনো রোড ম্যাপ প্রকাশ করেনি। তারা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে মতামত জানাতে চিঠি পাঠিয়েছে।”

আজ সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবাধ, নিরপেক্ষ, এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তবে, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য দ্রুত সংস্কার প্রয়োজন। নির্বাচিত সরকার এবং নির্বাচিত পার্লামেন্ট প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আমরা বারবার এই বিষয়টি তুলে ধরেছি।”

উপদেষ্টা নিয়োগ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা নিয়োগের কোনো সু-নির্দিষ্ট নিয়ম নেই। তারা দেশের সংস্কারের জন্য প্রয়োজনীয় উপদেষ্টাদের নিয়োগ দিতে পারে এবং এতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই। কাকে উপদেষ্টা বানানো হবে, কীভাবে এবং কতজনকে নিয়োগ দেয়া হবে—এটি প্রধান উপদেষ্টার একান্ত দায়িত্ব।”

ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও জাতীয় ঐক্য নিয়ে মির্জা ফখরুল বলেন, “জাতিকে রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতির ঐক্য। আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে বিভক্ত করতে সফল হয়েছে। আমরা এই বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই। আমাদের সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল থাকতে পারে, মতামত থাকতে পারে, তবে আমাদের মৌলিক বিষয়ে ঐক্য থাকা জরুরি। জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে, কারণ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের যে অবস্থা তৈরি করেছে, সেটি ১৭ দিনে বা ১৭ মাসে সংস্কার করা সম্ভব নয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অনেক ভালো। যেখানে তারা এক সময় ধ্বংসের মুখে ছিল, সেখানে এখন একটি সিস্টেমে চলে এসেছে এবং তারা আরও সফল হবে।”

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত দিয়ে টাকা ঢোকা ঠেকাতে পারেন না কেন—সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

error: Content is protected !!

আগামী নির্বাচন নিয়ে আমরা নিশ্চিত নই -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :