ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগামীতে ভোট দিবেন উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে-এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আগামীতে ভোট দিবেন উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে।
তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ্‌ তার স্ত্রী ও চাচা এই এলাকায় ৩৫ বছর এমপি মন্ত্রী হয়েছেন। তারা কয়টি সড়ক সেতু নির্মাণ করেছেন ও মহামারী করোনার সময় কোথায় ছিলেন জনগণ জানতে চায়। আমি নৌকা মার্কা চাইব, যদি ষড়যন্ত্র করে আমাকে এই আসনে নৌকা মার্কা না দেয়া হয় তবে তিন উপজেলার জনগণ যে সিদ্ধান্ত দেয় তা আমি মাথা পেতে নেব।
তিনি আরও বলেন, জননেত্রী ও দেশ উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আকুল আবেদন ফরিদপুর-৪ আসনের মনোনয়ন আপনার একক সিদ্ধান্তে দিবেন বলে আমি অনুরোধ রাখছি। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল লালমোল্যার ডাঙ্গী গ্রামে নিক্সন চৌধুরী সংঘ ক্লাব উদ্বোধন ও যোগদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে কাজী জাফর উল্লাহ্‌ সমর্থক ও বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে নিক্সনের সমর্থনে যোগদান করেন।
যুবলীগ নেতা ও সদরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সায়েদীদ গামাল লিপুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, জেলা পরিষদ মহিলা সদস্য কোহিনুর বেগম, সদস্য এখলাস উদ্দীন ফকিরসহ নিক্সন সমর্থক হাজার হাজার নেতাকর্মী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

error: Content is protected !!

আগামীতে ভোট দিবেন উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে-এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
মোঃ হুমায়ুন কবির, (সদরপুর) ফরিদপুর প্রতিনিধি :