ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অস্ত্র-বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছরের দণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় তৌফিকুল ইসলাম  (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদন্ড-, ১০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ্দন্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডিত আসামী শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৫ ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় আলমের টিনের ঘরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ৩ কেজি ৯৫০ গ্রাম গানপাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় র‌্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে তৌফিকুল ইসলামকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রেজা সরকার একই সালের ২৭ এপ্রিল তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ রাজশাহীতে বৃদ্ধ হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

সাক্ষ্য প্রমাণাদী শেষে দুপুরে আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ওই রায়ে দ্দন্ডিত করেন। রায় প্রদানের সময় আসামী পলাতক ছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অস্ত্র-বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছরের দণ্ড

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :