ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অর্ধযুগ পর চাকরি ফিরে পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক

প্রায় অর্ধযুগ পরে চাকরি ফিরে পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চাকরিচ্যুত সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। গত সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম সিন্ডিকেট সভার মাধ্যমে তাকে চাকরিতে বহালের সিদ্ধান্ত হয়।

এরপর বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে স্বপদে বহালের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে করা পিটিশনের আলোকে আসাদুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছেন এবং উচ্চ আদালতের নির্দেশেই তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহারসহ এক নারী শিক্ষার্থীর তোলা যৌন হয়রানির অভিযোগে ২০১৭ সালের ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেটে আসাদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুত হওয়ার পর হাইকোর্টে আপিল করেন ওই শিক্ষক। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ৩১ জানুয়ারি হাইকোর্ট তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। গত ২৯ মে অনুষ্ঠিত ২৫৯তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিতে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, আমি সসম্মানে আমরা চাকরি ফিরে পেয়েছি। হাইকোর্ট আমার আমার প্রতি সুবিচার করেছেন। আমি চাকরিতে যোগদান করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুধু জিপিএ-৫ নয়, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দাও: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

error: Content is protected !!

অর্ধযুগ পর চাকরি ফিরে পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক

আপডেট টাইম : ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :