ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অর্থ আত্মসাৎঃ ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালককে কারাগারে প্রেরণ

অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানকে কারাগারে প্রেরণ করেছে  আদালত।
আজ  বৃহস্পতিবার  দুপুরে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আব্দুল হামিদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচুয়েটির ৫০ লাখ টাকা চেকের মাধ্যমে তুলে আত্মসাৎ করেন মর্মে তার নামে একটি মামলা করেন সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কুদ্দুসুর রহমান। যার মামলা নং: সদর সিআর-৮৪৪/২০২২।
এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্র্বতীকালীন ৬ সপ্তাহের জামিনে ছিলেন অলিয়ার রহমান। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানের বিরুদ্ধে এ পর্যন্ত অর্থ আত্মসাৎ এর তিনটি মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাদী পক্ষের এ আইনজীবী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

অর্থ আত্মসাৎঃ ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালককে কারাগারে প্রেরণ

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :