ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অরণীর আঁকা ছবি দেশ সেরাঃ প্রধানমন্ত্রীর এক লাখ টাকা পুরস্কার 

ছোট্ট শিশু শিক্ষার্থী জান্নাতুল আদন অরণীর আঁকা একটি ছবি দেশের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি আগামী বাংলা নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে মুদ্রিত হবে। ছবিটির জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পুরস্কারও পেয়েছে অরণী।
অরণী পাবনার ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী। সে পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের শিক্ষক দম্পতি তানহা ইসলাম শিমুল এবং আসমাউল হুসনা লাবনীর মেয়ে।
শিশু অরণীর এমন অর্জনে খুশি তার বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকরা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এক লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে অরণীর হাতে তুলে দিয়েছেন বলে জানান ইউএনও এবং অরণীর পিতা-মাতা।
অরণীর বাবা চিত্র শিল্পী ও স্কুলশিক্ষক তানহা ইসলাম শিমুল ও মা আসমাউল হুসনা লাবনী বলেন, ‘আমাদের সন্তান অরণীর এ অর্জনে আমরা আনন্দিত ও অভিভূত। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে অরণী জন্মের পর থেকেই শারীরিকভাবে অসুস্থ। তাঁর হার্টে ছিদ্র রয়েছে। তাকে ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেঠীর তত্বাবধায়নে অপারেশন করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অরণীর জন্য সবার দোয়া চেয়েছেন শিশুটির বাবা-মা।’
ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আফরোজ বলেন, শিশু শিক্ষার্থী অরণী ছবি এঁকে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার পেয়ে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আমরা অত্যন্ত আনন্দিত। তবে অরণী শারীরিকভাবে অসুস্থ। জন্ম থেকে তার হার্টে ছিদ্র রয়েছে। সে প্রায়ই অসুস্থ থাকে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, আসন্ন বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিশু শিল্পীদের আঁকা ছবি আমন্ত্রণ পত্রে সংযোজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য পাঠানো হয়।
সে অনুযায়ী ঈশ্বরদী উপজেলার শিশু শিল্পীদের আঁকা ছবির মধ্যে অরণীর ছবি উপযুক্ত বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। সেখান থেকে এ ছবিটি সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচিত করা হয়। এটি প্রধানমন্ত্রীর পহেলা বৈশাখের শুভেচ্ছা পত্রে মুদ্রিত হবে। ছবিটির সৌন্দর্য দেখে প্রধানমন্ত্রী তাকে এক লাখ টাকার পুরস্কার উপহার দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

অরণীর আঁকা ছবি দেশ সেরাঃ প্রধানমন্ত্রীর এক লাখ টাকা পুরস্কার 

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :