কলকাতা থেকে মনোয়ার ইমামঃ
আজ বিকেলে তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার এর এম পি অভিষেক ব্যানার্জি পি এ সুমিত রায় কে জমি কেলেঙ্কারি এবং একাধিক অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এদিন কলকাতার অভিষেক ব্যানার্জি র বাড়িতে অবস্থানরত সুমিত রায় কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টিম।
সুমিত রায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এলাকায় বেআইনি জমি দখল করে তার উপর নির্মাণ করা বাড়ি ঘর তৈরি করে বিক্রি করা। এবং শিল্প বাণিজ্য এলাকায় থেকে বেআইনি ভাবে তোলা আদায় এবং অর্থের বিনিময়ে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। সেই সঙ্গে বিগত তৃনমূল কংগ্রেসের সরকারের আমলে ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাচনে ১৬ টি ওয়ার্ড থেকে প্রশাসনের সাহায্য নিয়ে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে নিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে পৌরসভা দখল করার মতো অভিযোগ রয়েছে।
ডায়মন্ড হারবার পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর শ্রী অমিত সাহার কল রেকর্ড ধরে কি ভাবে ডায়মন্ড হারবার পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করতে হবে তার যে নির্দেশ দিয়েছেন তা বর্ননা ও নির্দেশ রেকর্ড ধরা পড়েছে। এবং বিগত লোকসভা নির্বাচনে এবং বিধান সভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করেছিল তা তুলে ধরা হয়েছে।
অভিষেক ব্যানার্জির পি এ হবার তাগিদে ডায়মন্ড হারবার সহ সারা পশ্চিম বাংলায় তোলা আদায় করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন এই সুমিত রায়।এর বিরুদ্ধে প্রথম থেকেই ময়দানে নিজে লড়াই শুরু করে ডায়মন্ড হারবার লোকসভার প্রাক্তন বিজেপি প্রার্থী শ্রী অভিজিৎ দাস ওরফে ববি।
তিনি বিভিন্ন যায়গায় থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন থানায় অভিষেক ব্যানার্জি পি এ সুমিত রায়ের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেন। বজবজ,মহেশতলা, সাতগাছিয়া এবং ফলতা শিল্প বাণিজ্য কেন্দ্র এবং ডায়মন্ড হারবার শিল্প বাণিজ্য কেন্দ্র এবং মাছের আড়ত থেকে মোটা অংকের টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
সুমিত রায় কে বিভিন্ন সময়ে পুলিশ তদন্তে ডাকলে সহযোগিতা করতেন না বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে সুমিত রায়ের গ্রেপ্তার পরে কি অভিষেক ব্যানার্জি পালা শুরু হবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনে।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
মনোয়ার ইমাম, ডায়মন্ড (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি 




















