ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

ইসমাইল হােসেন বাবুঃ

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুরোধে পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকায় সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন ওই দুই ভারতীয় নাগরিক। এ সময় উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ভারতীয়রা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও একই এলাকার মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, মঙ্গলবার (৪ মার্চ) দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় মানবিক বিবেচনায় দুই দেশে সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি

error: Content is protected !!

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :