ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবৈধভাবে পলিথিন উৎপাদন, ভ্রাম্যমান অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় রিসাইকেল করা উপকরণ ব্যবহার করে ৫৫ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদন করার অপরাধে এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে সাফিম প্যাকেজিং এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় সন্তেষপুর, আইলচারা এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সুচন্দন মন্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলায় সন্তেষপুর, আইলচারা এলাকায় গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় হতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া এর সিনিয়র কেমিস্ট মো: হাবিবুল বাসার, কুষ্টিয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে রিসাইকল করা উপকরণ ব্যবহার করে ৫৫ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদন করার অপরাধে এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে সাফিম প্যাকেজিং এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

অবৈধভাবে পলিথিন উৎপাদন, ভ্রাম্যমান অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :