ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়ার মিরপুরে শিশু দেব দত্ত অপহরণ ও হত্যা মামলায় আসামী সবুজ ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রায়ে আরও দুই আসামী এরশাদ আলী ও হাবিবুর রহমানকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন।

এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৮ সালের ৯ জুন কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া গ্রাম থেকে অপহরণ করা হয় শিশু দেব দত্তকে। অপহরণের ১৬ দিন পর প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেসময় এ ঘটনা ব্যাপক আলোচিত হয়।

ওইদিনই মিরপুর থানায় মামলা করেন দেব দত্তের বাবা পবিত্র কুমার দত্ত। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই রাতেই জহুরুলের ছেলে নাঈম ইসলাম এবং আরেক প্রতিবেশী জোয়ার আলী নিহত হন। ধরা পড়েন আরেক আসামি প্রতিবেশী সবুজ ইসলাম। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্য দুই আসামি এরশাদ আলী ও হাবিবুর রহমান পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামি সবুজ ইসলামকে মৃত্যুদন্ড এবং এরশাদ আলী ও হাবিবুর রহমানকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন। দেব দত্তের কাকা মানিক দত্ত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

error: Content is protected !!

অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :