ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্বার করল র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খালার বাড়ি বেড়াতে যাওয়ার সময় অপহরণের শিকার এক কিশোরীকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার মল্লিকপাড়া এলাকা হতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে উদ্ধার করে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। অপহরণের শিকার কিশোরী গোমস্তাপুর উপজেলার শিশাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৩ মে ওই কিশোরী তার খালার বাড়ি যাওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে কিছু লোক তাকে অপহরণ করে। এ ঘটনায় তার বাবা অপহরণকারীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন।

আরও পড়ুনঃ নড়াইলে গাঁজাসহ গ্রেফতার এক

এ ছাড়া র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে মামলার একটি কপি জমা দেন। ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ২৭ মে দুপুর ১২টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, কোম্পানির উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্বার করল র‍্যাব

আপডেট টাইম : ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :