ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) রাতে দৌলতপুর বিএনপির আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্যসচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেন।

দৌলতপুর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

দৌলতপুর বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্যসচিব শহীদ সরকার মঙ্গলের বরাত দিয়ে দেওয়া তথ্যে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী বহিষ্কার করা হলো।

এদিকে লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন অনৈতিক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে লিয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটকের বিষয়ে রবিবার জানতে চাইলে শহীদ সরকার জানান, ঘটনার সত্যতা পেলে লিয়াকত আলীকে বহিষ্কার করা হবে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আবরাহাম লিংকন (২৪) কে আটক করা হয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :