ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার) পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা।

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যানজট লেগে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সড়কের যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক কামরুজ্জামান সম্রাট নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। ছাত্রীদের কাছে পাঠানো অভিযুক্ত শিক্ষকদের মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) আছে আমাদের কাছে। আমরা সপ্তাহখানেক আগে আন্দোলন করেছিলাম। তার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও কোনো সমাধান করেনি।

অভিযুক্তরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক না। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে।

এ বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, বিষয়টি আমি জানি না। আজ আমি ছুটিতে আছি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে যত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :