ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশের জন্য অভাবনীয় ভূমিকা রাখতে পারে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মামুন মিয়া:

প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি সেতু সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামের অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “প্রতিবন্ধীরাও মানুষ, আর মানুষ সৃষ্টির সেরা জীব। সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও সমাজ ও দেশের জন্য অভাবনীয় ভূমিকা রাখতে পারে। তাই তাদেরকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তাদের সমাজ বা পরিবারের বোঝা না করে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা অন্যের ওপর নির্ভরশীল না থাকেন।

প্রতিবন্ধী বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে আন্তরিক। এ ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রতিবন্ধীদের জন্য বাজেট বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।

প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. এম. এম. রইস উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ফগার মেশিন, স্প্রে মেশিন ও সেলাই মেশিন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশের জন্য অভাবনীয় ভূমিকা রাখতে পারে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :