ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

হাসান মামুন:

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন ডিসি অফিসের মহিলা পরিষদ জেলা কার্যালয়ে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিনা, কাজী এনামুল হক, জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি সোহেল রানা, নারী নেত্রী মিনারা মাহাবুব, মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহাফুজ, ফাহিমা আক্তারসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার, ভুক্তভোগীদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :