ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে মানববন্ধন

মো. কাজল ইসলাম:

কুড়িগ্রামের সম্ভাব্য কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় নালিয়ার দোলায় দুই শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনকারীরা জানান, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিল পাস হয়। বিল পাসের পর বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নিয়ে নানা ধোঁয়াশা দেখা দেয়। তবে পরবর্তীতে নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ করা হলেও বর্তমানে ওই স্থান পরিবর্তনের নানা তৎপরতা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

এরই পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, বিল পাসের পর তৎকালীন জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়। পরবর্তী কার্যক্রমও এ অনুযায়ী এগিয়ে নেওয়া হয়। কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক নেতাকর্মী নিজেদের স্বার্থে নির্ধারিত স্থান পরিবর্তনের চেষ্টা করছেন বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনকারীরা বলেন, নালিয়ার দোলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান। এখানে স্থল, নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এছাড়া এটি কুড়িগ্রাম শহরের কাছাকাছি এবং পাশের বিভাগীয় শহর রংপুরের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা ভালো। এলাকাটিতে সরকারি খাস জমিও রয়েছে।

তাদের দাবি, সবদিক বিবেচনায় নালিয়ার দোলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত। তাই কোনো স্বার্থান্বেষী মহলের চাপে বা পরিকল্পনায় স্থান পরিবর্তন না করে পূর্বনির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :