ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মশার কয়েল থেকে আগুন, পুড়ে মারা গেল ৭ ছাগল

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসনে মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে সাতটি ছাগল পুড়ে মারা গেছে। এ সময় ছাগল রাখার ছাপড়া ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত এবং পাশের রান্নাঘরের প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের দিনমজুর শেখ আদেলের (৬১) বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত শেখ আদেল জানান, প্রতিদিনের মতো ঘটনার রাতেও ছাগল রাখার ছাপড়া ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। রাত ১১টার দিকে তিনি ও তার স্ত্রী পাশের বসতঘরে ঘুমিয়ে পড়েন। ছাপড়া ঘরটিতে তাদের সাতটি ছাগল রাখা ছিল।

রাত আনুমানিক ১টার দিকে আগুনের বিষয়টি টের পেয়ে তারা ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সাতটি ছাগলসহ ছাপড়া ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি রান্নাঘরের প্রায় অর্ধেক অংশও ক্ষতিগ্রস্ত হয়।

শেখ আদেল বলেন, “আমি দিনমজুরি করে সংসার চালাই। অনেক কষ্টে ছাগলগুলো পালন করেছিলাম। আগুনে সাতটি ছাগলই পুড়ে মারা গেছে। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

পরিবারটির ধারণা, ছাগলের ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

মশার কয়েল থেকে আগুন, পুড়ে মারা গেল ৭ ছাগল

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :